Sunday , 25 August 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
August 25, 2024 9:39 pm

সিলেট প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা ভারত বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দেশের মানুষ এখন সব বোঝে। ফলে কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না। ১৫ বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন। দেশকে গোছাতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি। তাদের সব ধরনের সহায়তা করবো আমরা।’

রোববার (২৫ আগস্ট) বিকেলে সিলেট এয়ারপোর্ট এলাকার একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এর আগে, আজ সকাল সাড়ে ১১টার দিকে আকাশপথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে আসেন। দুপুর সোয়া ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রহ.) এবং শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীতে সংঘর্ষের রেশ ঢাকা মেডিক্যালে, নিরাপত্তা জোরদার

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : রাষ্ট্রদূত

সাবেক গণপূর্তমন্ত্রীকে ‘বাবা’ সম্বোধন করা সেই অধ্যক্ষ গ্রেপ্তার

৫ বছরে সম্পদের পাহাড়: কুষ্টিয়ার সাবেক এমপি সরওয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষকে ফেরত পাঠানোই একমাত্র সমাধান: পররাষ্ট্রমন্ত্রী

ক্ষমতায় আসলে স্কুলে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে: তারেক রহমান

ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

গ্যাসের সমস্যা অনেকটাই কেটে গেছে : জ্বালানি প্রতিমন্ত্রী

গর্ভের সন্তানের পরিচয় প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা

চুয়াডাঙ্গায় গরমে জনজীবনে হাঁসফাঁস