Monday , 1 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কুমিল্লা
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. গাইবান্ধা
  12. গাজীপুর
  13. চট্রগ্রাম
  14. চুয়াডাঙ্গা
  15. জাতীয়

নির্বাচন থেকে কেউ সরে গেলে তা প্রার্থীর ব্যর্থতা: জিএম কাদের

প্রতিবেদক
Newsdesk
January 1, 2024 2:14 pm


রংপুর প্রতিনিধি :


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় পার্টির কোনো প্রার্থী যদি ভোটের মাঠ থেকে সরে যায় সেটা ওই প্রার্থীর ব্যর্থতা বলে জানিয়েছেন জিএম কাদের।

আজ সোমবার বেলা ১২টার দিকে রংপুরের আদালত পাড়ায় প্রচারের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর তিনি মন্তব্য করেন।

কাদের বলেন, সব নির্বাচনে দলীয় প্রার্থী শেষ পর্যন্ত থাকে না। প্রার্থীরা চাইলে সরে যেতে পারেন। তাদের সে স্বাধীনতা দেওয়া হয়েছে।

বিএনপি এই নির্বাচনকে ভাগাভাগির ভোট বলছে- এ বিষয়ে কাদের বলেন, নির্বাচনে কোনো ভাগাভাগি হয়নি, এটা অপপ্রচার। কিছু কিছু আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রত্যাহার করেছে।

তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি না তা বলার সময় এখনও আসেনি বলে জানান জিএম কাদের।

গতকাল রোববার বরিশালের দুটি ও বরগুনার একটি আসন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। এর মধ্য বরিশাল-৫ (সদর) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে দলটির প্রার্থী ইকবাল হোসেন তাপস নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এছাড়া বরগুনা–১ (তালতলী-আমতলী) আসন থেকেও সরে দাঁড়িয়েছেন জাপা প্রার্থী খলিলুর রহমান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মির্জা আব্বাসের জামিন

কৃমিনাশক ওষুধ দিনে ৩ বার করে ৩ মাস খেতে প্রেসক্রিপশন!

অনিয়ম-দুর্নীতি খুঁজতে খাদ্যমন্ত্রীর অভিযান, গোডাউন সিলগালা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিডি মুন্সী মো. হাচানুজ্জামান ৬ কোটি টাকার বিলে ঘুষ নেন দুই কোটি টাকা!

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

জোর করে নির্বাচনে আনা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এই গোবিন্দ চন্দ্র প্রামানিকই গোলাম আজমকে ফুলের মালা দিয়েছে । রাজনীতিতে ধর্মের অপব্যাবহার করা হয়

এই গোবিন্দ চন্দ্র প্রামানিকই গোলাম আজমকে ফুলের মালা দিয়েছে । রাজনীতিতে ধর্মের অপব্যাবহার করা হয়

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

পৌনে ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ডিএনসিসি