Saturday , 28 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পিআর পদ্ধতি দাবির পেছনে নির্বাচন পেছানোর ‘ষড়যন্ত্র’ দেখছেন সালাহউদ্দিন

প্রতিবেদক
Newsdesk
June 28, 2025 10:30 pm

নিজস্ব প্রতিবেদক :

সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির দাবি জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমান স্মারক বই ও আর্কাইভ উন্মোচনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংখ্যানুপাতিক নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি যারা করেন, তাদের দাবির পেছনে দেশে জাতীয় নির্বাচন ব্যাহত বা পেছানোর ভিন্ন উদ্দেশ্য আছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন জটিল প্রক্রিয়া। এ পদ্ধতিতে জনগণ জানবে না তাদের এমপি কে, কীভাবে হলো। এলাকার উন্নয়নের জন্য তারা কার কাছে দাবি করবে?’

পিআর পদ্ধতি ছাড়া মানুষ নির্বাচন গ্রহণ করবে না: গোলাম পরওয়ারপিআর পদ্ধতি ছাড়া মানুষ নির্বাচন গ্রহণ করবে না: গোলাম পরওয়ার
সংস্কার ও বিচার প্রক্রিয়া চলমান বিষয় মন্তব্য করে তিনি জানান, আগামী সংসদের সদস্যদের সংবিধান সংস্কারের অধিকার আছে। সংবিধান ধর্মগ্রন্থ না, যা একবারেই ঠিক করে ফেলতে হবে।

আওয়ামী লীগ সরকারের সংবিধান সংস্কারের উদাহরণ টেনে তিনি জানান, একবারে কোনো সংবিধান সংশোধন করা যায় না। প্রতিটি সংসদের, সে সময়ের পরিস্থিতি বিবেচনা করে সংশোধন করতে হয়।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে না।

একই অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও একই দাবি তোলেন। তিনি জানান, আনুপাতিক হারে নির্বাচনের জন্য কয়েকটি দল ছাড়া সবাই একমত।

সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘তাহলে আর কেউ স্বৈরাচার হতে পারবে না। ইসলামপন্থিদের ঐক্যের বিষয়ে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি এখনও পরিবর্তন হয় নি।’

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

যাত্রাবাড়ীতে গণহত্যা : পুলিশের ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারে ট্রাইব্যুনালের নির্দেশ

কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলি-ইটপাটকেল নিক্ষেপ, আহত ১০

অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান: পররাষ্ট্র উপদেষ্টা

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, অনাহারে মৃত্যু ২৯ জনের

অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বেইলি রোডে অগ্নিকাণ্ড: রোগীদের জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

স্ত্রীসহ সাবেক মন্ত্রী নুরুজ্জামানের সম্পদ জব্দ, ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

দ্রুত সময়ে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আসবে: শ্রম উপদেষ্টা