বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপি দেশকে পুনর্নির্মাণ করতে মাঠে নেমেছে: শামসুজ্জামান দুদু

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৯, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ডুবিয়ে পালিয়েছেন, আর বিএনপি মাঠে নেমেছে দেশকে পুনর্নির্মাণ করতে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল পূর্ব-গেট এলাকার শিমুলবাগ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নতুন উদ্যোগ, নতুন ভাবনায় বিএনপিকে তৈরি করার জন্য এই সাংগঠনিক সভা। নির্বাচনকে সহজ ভাবার কোনো সুযোগ নেই।

এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতকেও গণতন্ত্রে ফিরে আসার অনুরোধ জানান বিএনপির এ নেতা। শামসুজ্জামান দুদু বলেন, ফ‍্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ১৭ বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে। শেখ হাসিনাকে ফেরত আনতে চাই মূলত বিচারের মুখোমুখি করতেই।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ‍্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সাংগঠনিক সভা বিএনপিকে পুনর্গঠন করবে। তারেক রহমানের এমন নির্দেশনায় আমাদের এই সভা। দলের নেতাকর্মীদের এই সভা উজ্জীবিত করবে এবং সুসংগঠিত করবে বলে আশা রাখি।

সাংগঠনিক সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগ ও সব ইউনিটের আহবায়ক, সদস্য সচিব ও শীর্ষ পর্যায়ের যুগ্ম আহ্বায়করা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দনিয়া কলেজের শিক্ষার্থী খুন: ৬ জন রিমান্ডে

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত: মির্জা ফখরুল

নির্বাচন সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ইসি

তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা তারেক রহমানের

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন সৌম্যর

পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে : প্রধান উপদেষ্টা

খিলক্ষেতে ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে নিহত ২

সরকার ৬ মাসের মধ্যে নির্বাচন উপহার দেবে, প্রত্যাশা মেজর হাফিজের

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সাথে চোরাকারবারিদের গোলাগুলি, নিহত ১