Friday , 5 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভোটের ফল একজনের ইচ্ছায় নির্ধারিত: মঈন খান

প্রতিবেদক
Newsdesk
January 5, 2024 4:45 pm


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ৭ জানুয়ারি এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হতে যাচ্ছে। ১২ কোটি ভোটারের ফলও এক ব্যক্তির ইচ্ছায় নির্ধারিত হয়ে গেছে।

শুক্রবার সকালে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মঈন খান অভিযোগ করেন, সংবিধান লঙ্ঘন করে ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে। ভাতার কার্ড ও ভোটার আইডি কার্ড বাতিলের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নজিরবিহীনভাবে সরকারি কর্মকর্তাদের পোস্টাল ভোটের ব্যবস্থা করা হচ্ছে। তাই প্রহসনের এ নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

সর্বশেষ - জেলার খবর