সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাজধানীতে গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১১, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মৌচাক এলাকায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনই পুরুষ, আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গাড়ির ভেতরে দুজন কখন, কীভাবে মারা গেলেন, গাড়িটি কে বা কারা সেখানে নিয়ে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে ডেকে আনা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা বলা ফ্যাসিবাদী আওয়াজ: রিজভী

১০ মামলার ৯টিতে জামিন পেলেন আমীর খসরু

ব্যাংক থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা তোলা যাবে

মূল্যস্ফীতির হার কমিয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা বিশাল চ্যালেঞ্জ : এফবিসিসিআই

বাজার সিন্ডিকেটকে ডেভিল হান্টের আওয়তায় আনার দাবি এবি পার্টির

সাংবাদিকদের নামে যত্রতত্র খুনের মামলা বন্ধে সুস্পষ্ট অবস্থান নিন, সরকারকে সম্পাদক পরিষদ

জুন মাসের মধ্যে চালু হবে বিআরটি প্রকল্প: ওবায়দুল কাদের

আমার বিরুদ্ধে কত মামলা আছে নিজেও জানি না: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

আলাল-নিরবসহ আটজনের কারাদণ্ড

মিটফোর্ডের ঘটনায় বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়ারা গুপ্ত সংগঠনের: ছাত্রদল সভাপতি