Sunday , 15 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রতিবেদক
Newsdesk
September 15, 2024 3:36 pm

নিজস্ব প্রতিবেদক :

আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।

রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১২ সেপ্টেম্বর প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংককে চিঠি দেয় সরকার। দুই কিস্তিতে ৫০ কোটি ডলার করে এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

হুসনে আরা শিখা বলেন, বাংলাদেশকে ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড ঋণ হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার, ইনভেস্টমেন্ট ঋণ হিসেবে ২৫০ মিলিয়ন ডলার এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ১৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে।

আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোন হওয়ার কথা রয়েছে জানিয়ে শিখা বলেন, তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী

রিমালে ক্ষতিগ্রস্ত ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ: ত্রাণ প্রতিমন্ত্রী

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ

জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে মতামত জমা বিএনপির

ঢাকার সবকটি আসনে জামায়াত বিজয়ী হলেও ‘মেটিকুলাস ডিজাইনে’ বিজয় কেড়ে নেওয়া হয়েছে : নূরুল ইসলাম বুলবুল

নেত্রকোনায় প্রধান শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন, বিক্ষোভ

২৯ নিত্যপণ্যের দাম নির্ধারণ করল সরকার

নির্বাচনি সহিংসতা রোধে সদা তৎপর থাকতে হবে: বিজিবি মহাপরিচালক

নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না: রিজভী

‘আমি বিয়েতে রাজি ছিলাম না’