সোমবার , ৮ জানুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভোট প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৮, ২০২৪ ১:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটের পরদিনই নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি আগামী দুদিন (মঙ্গল ও বুধবার) সারাদেশে গণসংযোগের মাধ্যমে গণসচেতনতা করবে। এমন ঘোষণা দিয়ে বিএনপির স্থায়ী

কমিটির সদস্য ড. মঈন খান জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করবে দলটি।

সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, এ গণসচেতনতা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। দুদিন পরে নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলেও এ সময় জানান তিনি।

৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ স্বতঃস্ফুর্তভাবে প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, কৃত্রিম প্রতিযোগিতা তৈরি করেও ভোটার আনতে পারেনি ক্ষমতাসীন সরকার। এই পদক্ষেপের জন্য জনগণকে অভিনন্দন জানিয়েছে ৬৩টি রাজনৈতিক দল।

মঈন খান আরও বলেন, রাষ্ট্রশক্তির অপব্যবহার, ডামি নির্বাচন কমিশন, ডামি ভোটার, ডামি পর্যবেক্ষক দিয়ে সরকার সাফাই গাইলেও দেশের জনগণ একচেটিয়াভাবে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। হাতেগোনা ভোট পরেছে। এ সময় খাগড়াছড়িতে ১৯টি কেন্দ্রে ১টি ভোটও পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনেরও সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, নির্বাচন কমিশনের ভোট গ্রহণের হার নিয়ে বক্তব্য হাস্যকর। যত সংখ্যাই পড়ুক না কেনো, কত সংখ্যক ভোট পড়েছে তা পূর্বেই নির্ধারন করে রেখেছিল কমিশন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ওয়ালটনের এআই, আইওটিসহ অত্যাধুনিক ফিচারের নতুন স্মার্ট ফ্রিজ উন্মোচন

উত্তরাঞ্চলে এবার উদ্বৃত্ত থাকবে ৫ লাখ ৬৮ হাজার কোরবানিযোগ্য পশু

চট করে নির্বাচন হলে আন্দোলনের লক্ষ্য অর্জন হবে না : টিআইবি

গামছা পরে ঘুমিয়ে থাকার কারণ জানালেন সমু চৌধুরী

বিএনপি নেতারা ক্লান্ত; কর্মীরা হতাশ : ওবায়দুল কাদের

কক্সবাজার ডিবি পুলিশের অভিযান : ১৫ হাজার ইয়াবাসহ আটক ২

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ৭ দিনের রিমান্ডে

ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

বনের জমিতে রেঞ্জ কর্মকর্তা আবুল কালামের জমিদারি : দিনদিন সরকারী বনায়ন নিশ্চিহ্ন

সংসদ নির্বাচনও কয়েক ধাপে করতে চায় নির্বাচন কমিশন