বুধবার , ২৮ মে ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

উত্তরাঞ্চলে এবার উদ্বৃত্ত থাকবে ৫ লাখ ৬৮ হাজার কোরবানিযোগ্য পশু

প্রতিবেদক
Newsdesk
মে ২৮, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

রংপুর প্রতিনিধি :

উত্তরাঞ্চলে এবার উদ্বৃত্ত থাকবে পাঁচ লাখ ৬৮ হাজার কোরবানিযোগ্য পশু। তার ওপর ভারতীয় গরু আসার শঙ্কায় দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। যদিও প্রাণিসম্পদ দফতর বলছে, ওপার থেকে গরু আসার সব পথ বন্ধ।

মোটাতাজা গরুতে ভরেছে উত্তরের খামারগুলো। দেশির সাথে আছে বিদেশিও। ঈদে রংপুর বিভাগে কোরবানিযোগ্য পশুর চাহিদা ১৪ লাখ ১২ হাজার। বিপরীতে মজুদ ১৯ লাখ ৮০ হাজার। নানা প্রতিকূলতার মধ্যেও গরুর খামার এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে এ অঞ্চলের বেকার যুবকদের। দাম না পেলে হতাশায় ডুববে খামারীরা।

তারা বলছেন, সীমান্ত নিয়ন্ত্রণ ও সরকারি সহায়তা পেলে লাভের মুখ দেখবেন। বছরজুরে প্রস্তুত কোরবানীর পশু কিনতে প্রান্তিক খামারীদের কাছে ছুটছেন ক্রেতারা।

প্রাণিসম্পদ অধিদফতরের রংপুরের বিভাগীয় পরিচালক ডা. আব্দুল হাই সরকার বলেন, প্রতিবছর বাড়ছে নয়া উদ্যোক্তা। সেই সাথে বাড়ছে পশু উৎপাদনও। পশুর দাম নিশ্চিতে নানা উদ্যোগের কথা জানিয়েছে তারা।

ছোট-বড় মিলে এবছর এক লাখ ৯৭ হাজার খামারে গরু ৯ লাখ, ছাগল, ভেড়া, মহিষ, গাড়ল ও দুম্বা মজুদ আছে ১০ লাখ ২০ হাজারের বেশি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরী কারাগারে

এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল

জামিন না মঞ্জুর, কারাগারে শমী কায়সার ও তাপস

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: রাষ্ট্রদূতকে তথ্য উপদেষ্টা

আলু আমদানির সিদ্ধান্ত নিল সরকার

আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

স্বাস্থ্যসেবা দানকারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো নরওয়ে ও আয়ারল্যান্ড

গণতন্ত্রের উত্তরণের পথে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও টেকসই বাঁধ নির্মাণের দাবি