Friday , 14 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

স্থানীয় নাকি জাতীয় নির্বাচন আগে, কথাগুলো আসছে কেন: রিজভী

প্রতিবেদক
Newsdesk
February 14, 2025 8:33 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে। তারা বলছে, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, এর পরে সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় শবে বরাত উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কে ক্ষমতায় আসবে, এটা নির্ধারণ করবে জনগণ। জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই তো গত ১৭ বছর আন্দোলন–সংগ্রাম হয়েছে। জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের। সুতরাং স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন?

তিনি বলেন, বিএনপি বলেছে সংসদ নির্বাচন একটি জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা থাকবে। ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে। সেই রাজনৈতিক শক্তির বিকাশের মধ্য দিয়ে যত নির্বাচন আছে, সেগুলো হবে। কিন্তু বিতর্ক নিয়ে এসেছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে।

বিএনপির এ নেতা বলেন, মাথা আগে নাকি লেজ আগে, সেটা নির্ধারণ করতে হবে। নির্ধারণ করতে হবে কোনটা চালিকা শক্তি। মাথা ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে।

তিনি আরও বলেন, রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, তাহলে চরমপন্থার উত্থান হতে পারে। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথায় রাখতে হবে।

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রাণভয়ে ঘরেই থাকেন ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প!

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড:জামিনযোগ্য ধারায় মামলা, উখিয়া থানার ওসিকে আদালতে তলব

জনগণকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না: তারেক রহমান

বেনজীরের সাভানা পার্কের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন

ডিবি কার্যালয়ে হাসান সারওয়ার্দী

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার, নেপথ্যে কী

নতুন সরকারের চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন জয়ী মেয়েদের পাঁচজনই এসেছেন রাঙামাটির এক বিদ্যালয় থেকে

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন জয়ী মেয়েদের পাঁচজনই এসেছেন রাঙামাটির এক বিদ্যালয় থেকে