Wednesday , 25 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

প্রতিবেদক
Newsdesk
December 25, 2024 9:05 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি রাতে লন্ডন যাচ্ছেন। লন্ডন ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন। এর মধ্যে রয়েছেন- বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, মো. শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমাদ, মো. জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার, মো. মাসুদুর রহমান, এসএম পারভেজ, ফাতেমা বেগম এবং রুপা শিকদার।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন এই সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এই সফরে বেগম খালেদা জিয়া ভিআইপি প্রটোকল পাবেন বলে জনা গেছে।

চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক জানান, খালেদা জিয়ার চিকিৎসা দুটি টিমে হবে। প্রথম টিমে তার চিকিৎসা হবে লন্ডনে। এরপর তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। এরইমধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন।

এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে সাবেক আওয়ামী সরকারের নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে উচ্চ আদালত ওই সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। পরবর্তী সময়ে সরকারের নির্বাহী আদেশে তার জেলমুক্তি হলেও খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়। গুরুতর অসুস্থ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করার পরও তা নানা অজুহাতে প্রত্যাখ্যান করে শেখ হাসিনা সরকার।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

হরিদাস চন্দ্রের মুক্তি দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই চলছে, চলবে: কাদের

পান্নাকে শ্বাসরোধে হত্যা, শরীরে আঘাতের চিহ্ন: এনডিটিভি রিপোর্ট

বৃহস্পতিবার তফসিল ঘোষণা

জুলাই হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত জামায়াতের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রাষ্ট্রপতি

অবসরে পাঠানো হলো আরও ২ পুলিশ কর্মকর্তাকে

অবসরে পাঠানো হলো আরও ২ পুলিশ কর্মকর্তাকে

র‍্যাব কোনো ব্যক্তির ভুল-ত্রুটির দায় নেবে না: বেনজীর প্রসঙ্গে নতুন ডিজি