Thursday , 6 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সবুজবাগে তরুণীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
August 6, 2026 5:15 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে মাদারটেক বাগানবাড়ী সংলগ্ন কালভার্টের নিচ থেকে তরুণীর মাথা ও দুটি হাত উদ্ধার করা হয়।

মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে সবুজবাগ থানা-পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে মাদারটেক বাগানবাড়ী এলাকার ব্রিজের নিচ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহ হয় পথচারীদের। একপর্যায়ে স্থানীয় লোকজন ব্রিজের নিচে একটি কাটা মাথা ভাসতে দেখেন। পাশেই তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিলে সবুজবাগ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের প্রাথমিক ধারণা, আনুমানিক দুই থেকে তিন দিন আগে ওই তরুণীকেহত্যার পর পরিচয় গোপন করার উদ্দেশে মরদেহ খণ্ডবিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে গেছে দুষ্কৃতকারীরা।

সবুজবাগ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহত তরুণীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের বাকি অংশ উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হবে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বাউফলে ফ্যামিলি কার্ডের ৬ পদের ৪টিতেই ‘বিশেষ ব্যক্তির’ আত্মীয়

পারমাণবিক আলোচনার আগে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

হিজাব না পরে লাইভ কনসার্ট, গায়িকা গ্রেপ্তার

জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় বাড়ল

দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের: ছাত্রদল সভাপতি

দেশে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ট্রাকভাড়া বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ

আরও ৩৪ জেলায় ডিসি প্রত্যাহার ও পদায়ন

‘বিরোধী দল কে, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

Share via
Copy link