Tuesday , 30 September 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আজ থেকে স্বর্ণের ভরি ১ লাখ ৯৫ হাজারেরও বেশি

প্রতিবেদক
Newsdesk
September 30, 2025 11:45 am

নিজস্ব প্রতি‌বেদক :

দেশের স্বর্ণের বাজারে আবারও রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

নতুন এ দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ৪১৫ টাকা। এর আগে, ২৮ সেপ্টেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। আর ২৪ সেপ্টেম্বর তা ছিল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা তখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। নতুন দর কার্যকর হওয়ার পর সে রেকর্ডও এখন ভেঙে গেল।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এরপর কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দরের ঘোষণা দেওয়া হয়।

নতুন দরে ২২ ক্যারেট ছাড়াও অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বেড়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দাম বেড়েছে ২ হাজার ২৯৮ টাকা, নতুন দাম হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা। ১৮ ক্যারেটের সোনায় প্রতি ভরি ১ হাজার ৯৭১ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা, যা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা।

এর আগে, ২৮ সেপ্টেম্বর সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের দাম কমানো হয়েছিল ১ হাজার ৮৯০ টাকা। একইসঙ্গে ২১ ক্যারেটের ভরিতে ১ হাজার ৮০৮ টাকা, ১৮ ক্যারেটের ভরিতে ১ হাজার ৫৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৩০৬ টাকা কমানো হয়েছিল। তবে দুই দিনের ব্যবধানে আবারও বাড়ানো হলো সোনার দাম।

সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। এখনো ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২২৮ টাকা অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অবৈধ সম্পদ: এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউলের নামে মামলা

সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জামায়াত সেক্রেটারি

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৬

​ ​বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির ৩১ সদস্যের শক্তিশালী কমিটি গঠন:

নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি

পুলিশের সাবেক ডিসি মশিউরসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে : হাছান মাহমুদ

রাজশাহী আদালত প্রাঙ্গণে নবীন আইনজীবীর ওপর হামলা, বহিরাগত সন্ত্রাসী গ্রেপ্তার ও বার এসোসিয়েশনের তীব্র নিন্দা

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের পরিবর্তন হয়নি, হাতবদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ

মিয়ানমার সীমান্তে সশস্ত্র টহলের ঘোষণা চীনের