Saturday , 2 March 2024 |
শিরোনাম:

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা সন্ত্রাস বিরোধী সামারি ডাকাতি সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২ জন

বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার।

ঠাকুরগাঁও সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের বিদায়, নবাগত রাশেদুজ্জামানকে বরণ

আখের আবাদ বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিএসএফআইসি চেয়ারম্যান

রাজশাহী আদালত প্রাঙ্গণে নবীন আইনজীবীর ওপর হামলা, বহিরাগত সন্ত্রাসী গ্রেপ্তার ও বার এসোসিয়েশনের তীব্র নিন্দা

ফুলপুরে শিক্ষকের গোপনাঙ্গের ছবি ফেসবুকে, পদত্যাগ দাবিতে স্কুল শাটডাউন —–

নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেফতারের দাবি

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খেজুরের মূল্য নির্ধারণ রোববার

প্রতিবেদক
Newsdesk
March 2, 2024 6:02 pm


নিজস্ব প্রতিবেদক :

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রোববার (৩ মার্চ) খুচরা ও পাইকারি পর্যায়ে খেজুরের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হবে।

তিনি বলেন, দেশে বাণিজ্যিক বস্তায় আসা জায়েদি খেজুরের দাম নির্ধারণ করে দেওয়া হবে। এতে দাম কমে আসবে। আশা করি যৌক্তিক মূল্যেই সাধারণ মানুষ রমজানে খেজুর দিয়ে ইফতার করতে পারবেন।

শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের সমস্যা নিরসন করে দেবো, কিন্তু কোনো অজুহাত শুনবো না। যৌক্তিক কারণ ছাড়া রমজানে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য দেরিতে ছাড়ের সুযোগ নেই। আমাদের টার্গেট শুধু রমজান নয়, রমজান মাসের পরও নিত্যপণ্যের বাজার স্বাভাবিক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কোনো ব্যবসায়ী বা গোষ্ঠীর হাতে সাধারণ মানুষ জিম্মি থাকবে না। এক কোটি মানুষ টিসিবির তেল-চিনিসহ কয়েকটি নিত্যপণ্য ভর্তুকি মূল্যে পাবে।

তিনি আরও বলেন, আমাদের টার্গেট রমজানে যেন ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে না হয়। তেলে ভ্যাট-ট্যাক্স কমানোর চিঠি দিয়েছি যার প্রভাব রমজানে পড়বে। খেজুর প্রায় ১০ ধরনের রয়েছে। ব্যবসায়ীদের একমাস সময় দিয়েছি দাম কমানোর।

সর্বশেষ - জেলার খবর