Wednesday , 11 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পিএফআই ও ধানমন্ডি সিকিউরিটিজের পর্ষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
September 11, 2024 9:23 pm

নিজস্ব প্রতিবেদক :

পুঁজিবাজারের দুটি ব্রোকারহাউজ ধানমন্ডি সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজের পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক বা সিইওদের ব্যাংক হিসাব ও বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি বিদেশ ভ্রমণেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯২০ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্টের ঘাটতি পূরণের জন্য ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেড এবং পিএফআই সিকিউরিটিজ লিমিটেড- এর সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করে বিএসইসি। একইসাথে ২২ মার্চ, ২০২২ তারিখে ইস্যুকৃত কমিশনের নির্দেশনা নং- বিএসইসি/এসআরআই/সিসিএ/ডিএসই/২০২১/২১২ এ উল্লেখিত সকল শর্ত পুনরায় আরোপ করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক বা সিইও- এর সকল ব্যাংক হিসাবের উত্তোলন বন্ধ (Debit suspension) করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কে পত্র পাঠানো এবং উক্ত ব্যক্তিবর্গের সব বিও হিসাব অবরুদ্ধকরণের জন্য সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডকে নির্দেশনা প্রদান করে বিএসইসি।

আলোচ্য স্টক ব্রোকার কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইও এর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের জন্য পুলিশের বিশেষ শাখা বরাবর অনুরোধ পত্র পাঠানো হবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link