Wednesday , 26 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আদালতের প্রভাব খাটিয়ে জমি দখল ও হয়রানির অভিযোগ পটুয়াখালীর রেকর্ড কিপারের বিরুদ্ধে

প্রতিবেদক
Newsdesk
August 26, 2026 12:51 am

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড কিপার সাহিদা সুলতানার বিরুদ্ধে আদালতের প্রভাব ব্যবহার করে প্রতিবেশীর জমি দখলের চেষ্টা একের পর এক মামলা দিয়ে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত ঝাটিবুনিয়া গ্রামে।

এ বিষয়ে রনি হাওলাদার মঙ্গলবার (২৫ আগস্ট) ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী জেলা জজ ও পাবলিক প্রসিকিউটর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ।

অভিযোগে জানা গেছে, কিসমত ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা রনি হাওলাদার গং পৈতৃক সূত্রে ৭৪ শতাংশ জমির মালিক এবং দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। ওই জমির ২০৮ ও ১৯৯ নম্বর দাগে তাদের বসতঘর এবং বাবা-মায়ের কবরস্থান রয়েছে। সাহিদা সুলতানা আদালতের চাকরির প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ, মির্জাগঞ্জ থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং আদালতে একাধিক মামলা করা হয়েছে। স্থানীয়ভাবে কয়েকবার বিষয়টির সমাধানের চেষ্টা হলেও তারা তা মানছেন না। সর্বশেষ সাহিদা তার কর্মরত আদালতে আরেকটি মামলা দিয়ে হয়রানি করছেন পরিবারটিকে । মামলা নং ৫৯/২০২৩।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহিদা সুলতানা ২০০৯ সালে পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রেকর্ড কিপার পদে যোগদান করেন। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার সুযোগ নিয়ে তিনি প্রভাব বিস্তার করছেন।

এদিকে সাহিদা সুলতানার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে গিয়ে হুমকি-ধামকি এবং আদালতের প্রভাব খাটানোর অভিযোগের কিছু ভিডিও ও অডিও রেকর্ড সাংবাদিকদের হাতে এসেছে।

সেখানে একটি ভিডিওতে দেখা যায়, সাহিদা সুলতানা ও তার ভাই শাহজাদা সোহাগ প্রতিবেশী পরিবারকে ভয় ভীতি এবং বিরোধপূর্ণ জমি নিয়ে তদন্ত কর্মকর্তাকে চাপ সৃষ্টি করছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সাহিদা সুলতানা আদালত ও পরিবারের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় জমি সংক্রান্ত বিরোধে জড়িত। তার বাবা মোতাহার উদ্দিন ঝন্টু মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এবং তার ভাই শাহজাদা সোহাগ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য।

রনি হাওলাদার বলেন, বর্তমানে তিনি পটুয়াখালী আদালতে কর্মরত থাকায় আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। তাকে অন্যত্র বদলি না করা হলে আমরা সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হব।  বিষয়ে অভিযুক্ত সাহিদা সুলতানা বলেন জমিজমা নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ রয়েছে। তবে আদালতের প্রভাব খাটিয়ে আমি কাউকে ফোন দেই নাই।

এ বিষয়ে পটুয়াখালী জেলা পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান টোটন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

দুর্যোগে পরীক্ষা দিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীরা পুনঃপরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী

সব ধরনের সবজির দাম বেড়েছে, কমেছে মুরগি দাম

ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

ভার্চুয়াল মার্কেটে প্রবেশে বাধা ব্যাংকিং ও কাস্টমস নিয়মনীতি : বিজিএমইএ

এদেশে চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে: জামায়াত আমির

পুঁজিবাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি গঠন

১৫ বছর সবাই চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিল: উপদেষ্টা এম সাখাওয়াত

রাজধানীতে বসছে ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট

১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে: বাণিজ্যমন্ত্রী

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

Share via
Copy link