Saturday , 10 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রতিবেদক
Newsdesk
October 10, 2026 5:59 pm

নিজস্ব প্রতিবেদক : 

যুব উন্নয়ন অধিদপ্ততরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর আগের রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় পরীক্ষাটি স্থগিত করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে অংশ নেয়ার কথা ছিল তিন লাখেরও বেশি প্রার্থীর।

জানা গেছে, পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে হলে প্রবেশ করেন। ওএমআর শিটও দেয়া হয়। তবে পৌনে ১১টার দিকে জানানো হয় প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

এদিকে এ ঘটনার পর রাজধানীর বেশ কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত