Wednesday , 25 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রতিবেদক
Newsdesk
November 25, 2026 5:33 pm

তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
মাদকমুক্ত ফুলপুর গড়ার লক্ষ্যে প্রতিদিনই চলছে অভিযান তারি ধারাবিকতায় ইয়াবা ট্যাবলেটসহ মো. সাগর মিয়া নামে এক মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।
গ্রেফতারকৃত মো. সাগর মিয়া (২৩) ফুলপুর পৌরসভার উত্তর গোদারিয়া গ্রামের মৃত কাছুম আলী ও ছোলেমা খাতুনের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর সার্কেল এএসপি তাহমিনা আক্তারের দিকনির্দেশনায় ফুলপুর থানার ওসি এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌরসভার উত্তর গোদারিয়া এলাকার খাদ্য গুদাম সংলগ্ন চরপাড়া মোড়ের সঞ্চুরগামী পাকা রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী সাগর মিয়া নামের এক যুবকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

​ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, মাদক ও নানান অপরাধ মুক্ত ফুলপুর থানা গড়ার লক্ষ্যে প্রতিদিনই চলছে পুলিশের অভিযান। মঙ্গলবার উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - জেলার খবর