Tuesday , 11 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কবর থেকে তোলা হলো তানজিন তিশার সহকারীর মরদেহ

প্রতিবেদক
Newsdesk
March 11, 2025 4:37 pm

বিনোদন ডেস্ক :

৭ মাস পর কবর থেকে তোলা হয়েছে অভিনেত্রী তানজিন তিশার সহকারী ও জুলাই অভ্যুত্থানে শহীদ আলামিনের মরদেহ।

সোমবার (১০ মার্চ) দুপুরে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেম নগর কবরস্থান থেকে অলামিনের মরদেহটি উত্তোলন করা হয়।

নিহত আলামিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ উত্তোলন করা হয়।

পরিবার সূত্রে জনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরবর্তী সময়ে ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

ঘটনার চার মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এবার আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে ৭ মাস পর তোলা হয়েছে শহীদ আলামিনের মরদেহ। লাশ উত্তোলনের করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ সময় কবরস্থানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ ইব্রাহীম।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

অস্ত্র হাতে নয়, অন্ধকারে নয়, সরকার গঠন হবে ভোটে: শেখ হাসিনা

ঈদ ঘিরে সক্রিয় চক্র, ২০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

২২ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকো গ্রেট

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান

১৭তম শিক্ষক নিবন্ধনধারী:  সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শাপলা নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নেবে: সারজিস

আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পরলেন ভুয়া গোয়েন্দা

সচিবালয়ের সামনে আবারও অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান

সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

বিশ্ব মানব পাচার বিরোধী দিবস আজ :মানব পাচারে প্রতারণার ডিজিটাল ফাঁদ ও সুরক্ষার উপায়