Monday , 29 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
January 29, 2024 9:47 pm

নিজস্ব প্রতিবেদক :

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, প্রতিটি ক্ষেত্রে নিজ মন্ত্রণালয়ের অধীনে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করা হবে।

সোমবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, মন্ত্রণালয়ে তথ্য নিয়ে কৌশলগত ও প্রশাসনিক দুই ধরনের বিষয়ই আছে। প্রশাসনিক বিষয়গুলো নিয়ে যদি সব সময় ব্যস্ত থাকি, তাহলে কৌশলগত বিষয় নিয়ে চিন্তা করব কখন। চিন্তা করে সেগুলোকে মোকাবেলা করার রাস্তা বের করব কখন। রাজনৈতিক বিষয়গুলো নিয়ে চিন্তা করার জন্য কিছু সময় বরাদ্দ রাখতে হবে। চিন্তা করাটাও একটা কাজ। সারাক্ষণ প্রত্যেকটা কমিটিতে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণে যুক্ত থাকলে মৌলিক জায়গাগুলোতে সমাধান বের করা সহজ হবে না।

তিনি বলেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা যতটা দরকার ঠিক ততটাই অপতথ্যকে দমন করা দরকার। এ ব্যাপারেও কারো কোনো দ্বিমত নেই। আবার একই সঙ্গে অপতথ্য যে সমাজে আছে এ ব্যাপারেও কারো কোনো দ্বিমত নেই। এগুলো যদি সত্যি হয় তাহলে দমন করার উপায় আমাদের বের করতে হবে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কিছু বাণিজ্যিক বিষয় আছে, কিছু স্বার্থের বিষয় থাকে। সামাজিকভাবে কেউ স্বার্থের ঊর্ধ্বে নয়। কোনো সিদ্ধান্ত নিয়ে আমরা সবাইকে খুশি করতে পারব না। সবকিছু ভারসাম্য রক্ষা করে সঠিক সিদ্ধান্ত কীভাবে নেয়া যায় সেই চেষ্টা করা হবে। কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে দিনশেষে বৃহত্তর স্বার্থ চিন্তা করে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

খাবারে অদৃশ্য বিষ, জনস্বাস্থ্য নিয়ে নতুন শঙ্কা  সয়াবিন তেল, চিনি ও দুধেও মাইক্রোপ্লাস্টিক।

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ

হলি আর্টিসান হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

পান্নাকে শ্বাসরোধে হত্যা, শরীরে আঘাতের চিহ্ন: এনডিটিভি রিপোর্ট

আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই: সিইসি

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র: তদন্ত কমিশন প্রধান

রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী

এবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যাচ্ছে পাকিস্তানে

মার্কিন হামলার আশঙ্কায় পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিলো ইরান