মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আদলত প্রাঙ্গণে এবার ইনুকে জুতা-ডিম নিক্ষেপ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৭, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আদালত প্রাঙ্গণে সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে লক্ষ্য করে জুতা-ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টা ১০ মিনিটে সিএমএম কোর্টের নিচে এ ঘটনা ঘটে। সেখানে একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে। এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া, তুলে নেবো আমরা; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন।

ইনুকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে আনার খবরে এদিন বিকেল ৪টা থেকে কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকেই কোর্ট এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য।

বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনে। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে-পেছনে পুলিশের তিনটি প্রটেকশন গাড়ি ছিল।

এর আগে গতকাল রোববার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু

রূপপুরে বিদ্যুৎ প্রকল্পের ভবন থেকে পড়ে রুশ নারীর মৃত্যু

সাবেক এমপি শিউলি আজাদ ৮ দিনের রিমান্ডে

নির্বাচনকে কেন্দ্র করে তেমন কোন সংঘাত হয়নি : হানিফ

আটকের পর যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে’

হত্যা মামলার আসামি ৯ বছর পর র‍্যাবের হাতে গ্রেপ্তার

অগ্নিসন্ত্রাস নিয়ে নাগরিক সমাজের বিবৃতি না দেওয়া দুঃখজনক : তথ্যমন্ত্রী

‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে’