সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শিশু আয়ানের মৃত্যু: ৭ দিনের মধ্যে কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৫, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর কারণ তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সারা দেশে লাইসেন্স ছাড়া হাসপাতালের তালিকাও এক মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে এসব প্রতিবেদন দিতে হবে।

আজ সোমবার এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন এবিএম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

খতনা করাতে গিয়ে অবহেলায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আয়ানের মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে রুলে।

এর আগে, শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি মৃত আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে এ রিট দায়ের করলেও পরে শিশু আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর শাহজাহান আকন্দ মাসুম বলেন, ‘সুন্নতে খতনার জন্য অতিরিক্ত অ্যানেসথেসিয়া দেওয়ায় তার (আয়ানের) মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই আমি জনস্বার্থে রিট করেছি।’

আদেশের পর শিশু আয়ানের বাবা শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মামলার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আশা করি, সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। ইউনাইটেড হাসপাতালের পরিচালক বশির আহমেদ মোল্লা আমাদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁরা আমাকে মৃতদেহ ধরিয়ে দিয়ে ৬ লাখ টাকা দেওয়ার চাপ দিচ্ছেন। তাঁরা কতটা অমানবিক। এ ধরনের হাসপাতালগুলোকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া উচিত।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৪৮৯ কোটি টাকা আত্মসাত : দুদকের জালে ডলি কনস্ট্রাকশনের এমডিসহ ২০ জন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের মেয়েরা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের মেয়েরা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল: এনবিআর চেয়ারম্যান

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

ভোরের কাগজ বন্ধ হয়নি, নিরাপত্তার স্বার্থে প্রধান কার্যালয় বন্ধ

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে: মির্জা ফখরুল

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাবা- মায়ের কবরের পাশে শায়িত হলেন শফী আহমেদ

বিচারপতি মানিকের গাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার ৪, তদন্তে ডিবি