Wednesday , 19 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

প্রতিবেদক
Newsdesk
March 19, 2025 5:03 pm

নিজস্ব প্রতিবেদক :

বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়।

বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেন।

২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন বিএনপির এই নেতা।

এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। সেসব মামলা থেকে খালাস ও জামিনের পর চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।

তবে এ মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল। আজ ওই মামলার রায়ে তিনি খালাস পেলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মাদকের সঙ্গে জড়িত থাকলে পুলিশ সদস্যকেও ছাড় নয়: খুলনা রেঞ্জ ডিআইজি

জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধ ও মুজিবের নেতৃত্বে হয়েছে রাজনৈতিক সংগ্রাম: তথ্যমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ভোট ১৪ মার্চ

বমি করে ছিনতাই চক্রের ‘গুরু’ চোরা স্বপন গ্রেফতার

নসরুল হামিদের ৩১৮১ কোটির টাকার রহস্যময় লেনদেন

মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে : আসিফ নজরুল

গাইবান্ধায় ইজিবাইক চালকদের বিক্ষোভ : ৯ দফা দাবিতে সড়ক অবরোধ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

হামে মৃত্যুর সংখ্যা ৪৫০ ছাড়াল

টানা চারদিনের বৃষ্টিতে অঙ্কুরেই বিনষ্ট তরমুজের বীজ, স্বপ্ন ভঙ্গের চিন্তায় গলাচিপার চাষিরা