বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তামিমের ৮ হাজার রান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৯, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার তামিম ইকবাল। আজ বিপিএল’এ রংপুর রাইডার্সের বিপক্ষে ক্যারিয়ারের ৮ হাজার পূর্ণ করেন তামিম।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৭১ ম্যাচে ৭৯৯১ রান নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে খেলতে নামেন তামিম। ৮ হাজার রানের ক্লাবে নাম লেখাতে ৯ রান দরকার ছিলো তার।

বরিশালের ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে চার মেরে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে ৮ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তামিম। বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করলেন এই ড্যাশিং ওপেনার। এ ম্যাচে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৪০ রান করেন তামিম।

২৭২ টি-টোয়েন্টিতে ২৭১ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ৫২ হাফ-সেঞ্চুরিতে ৮০৩১ রান করেছেন তামিম। এরমধ্যে বিপিএলের ইতিহাসে ১০৯ ম্যাচের ১০৮ ইনিংসে ২টি শতক ও ২৯টি অর্ধশতকে ৩৫৮৩ রান করেছেন তামিম।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৩৮ রান করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৪০৮ ইনিংসে ৩২টি অর্ধশতক আছে সাকিবের।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ৪৬৩ ম্যাচে ৪৫৫ ইনিংসে ২২ শতক ও ৮৮ অর্ধশতকে ১৪৫৬২ রান করেছেন গেইল।
এই তালিকার দ্বিতীয়স্থানে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৫৫১ ম্যাচে ৫১০ ইনিংসে ৮৩টি হাফ-সেঞ্চুরিতে ১৩৪৯২ রান আছে মালিকের।

৬৮৭ টি-টোয়েন্টির ম্যাচে ৬১১ ইনিংসে ১৩৩৫৫ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড।

 

 

 

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশে এখন দুটি পক্ষে বিভক্ত: হাসনাত আবদুল্লাহ

অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিল মালয়েশিয়া

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতল বাংলদেশ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতল বাংলদেশ

আদালতে ছবি তোলায় সাংবাদিকদের উপর হামলা চালালেন সাবেক এসপি

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতির তাগিদ ইসির

আফ্রিকায় সেরা হলেন ওসিমেন

মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার করবো: সিইসি

নয়াদিল্লির রেল স্টেশনে পদদলিত হয়ে নিহত ১৮

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫৩ কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন