Thursday , 2 January 2025 |
শিরোনাম:

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে মতবিনিময় সভা, উন্নয়নের আশ্বাস

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নতুন দায়িত্বে বাফুফেতে ফিরলেন ছোটন

প্রতিবেদক
Newsdesk
January 2, 2025 10:01 pm

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ নারী ফুটবল দলকে সাফে চ্যাম্পিয়ন করেছেন। বয়সভিত্তিক ও জাতীয় দলে অনেক সাফল্য এসেছিল গোলাম রব্বানী ছোটনের হাত ধরে। সেই কোচ হুট করে বাফুফের চাকরি ছেড়েছিলেন গত বছর মে মাসে। মাঝে কিছুদিন বাংলাদেশ সেনাবাহিনী নারী দলের কোচের দায়িত্বে ছিলেন। তবে আবারও তাকে ফিরিয়ে এনেছে বাফুফে।

তবে এবার আর নারী দলের দায়িত্বে নয়। আগামী এক বছরের জন্য বাফুফের এলিট ফুটবল একাডেমি এবং ইয়ুথ ডেভেলপমেন্টের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

বাফুফেতে আবারও ফিরতে পেরে খুশি ছোটন। এবার তিনি নজর দিতে চান একাডেমির ফুটবলারদের দিকে, “এখানে নতুন ভাবে এসেছি। নতুন করে কাজ করব। সামনে যে দায়িত্ব পেয়েছি সেটাতে উন্নতি করার অনেক সুযোগ আছে। অবশ্যই এখানে কাজকেই প্রাধান্য দেব। এখান থেকে ভালো ফুটবলার তৈরি করতে চাই যাতে জাতীয় দলও শক্তিশালী হয়।”

গত বছর বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন টেকনিকাল ডিরেক্টর পল স্মলির কাজের ফিরিস্তি গাইতে গিয়ে সরাসরি অস্বীকার করেন ছোটনের অবদান। নিজেদের মধ্যে আলোচনায় প্রায়ই সালাউদ্দিন বলে থাকেন, মেয়েদের ফুটবলে ছোটনের তেমন কোনও অবদান নেই। সবকিছুই নাকি করেছেন পল স্মলি। পল চলে গেলে নাকি ৯ মাসেই ভেঙে পড়বে মেয়েদের ফুটবলের অবকাঠামো। এরপরও নিভৃতচারী ছোটন প্রকাশ্যে বঞ্চনার কথা স্বীকার না করলেও মে মাসে জানিয়ে দেন নিজের প্রিয় কাজটি ছেড়ে দেওয়ার কথা।

বাফুফের নতুন কমিটি সেই ছোটনকেই মনে করেছে গুরুত্বপূর্ণদের একজন। যে কারণে তাকে ফিরিয়ে আনা হলো।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

এবার ওবায়দুল কাদেরের বাড়িতে আগুন

পুলিশের প্রতি সরকারের এই মুহুর্তে কোনো নির্দেশনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিডি মুন্সী মো. হাচানুজ্জামান ৬ কোটি টাকার বিলে ঘুষ নেন দুই কোটি টাকা!

বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিপণ্যের ব্যবসা বাড়াতে চায় আমিরাত

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও

ডুসাটের ৪ দফা দাবিপত্রে স্বাক্ষর করলেন এমপি শাহজাহান চৌধুরী: অনশন ভাঙলেন কলেজছাত্র সাইফ।

শ্রম আইন বিলে ত্রুটি ছিল, পুনরায় সংসদে উপস্থাপন করা হবে: আইনমন্ত্রী

২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি