শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৭ জন দগ্ধ

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৬, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতি‌বেদক :

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ও অপর জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আরনেজা বেগম (৪০), ছেলে আসিফ (১৯), সাকিব (১৬) মনিরা (১৭), নাতনি ইভা (৬) ও ফিরোজুল আলম। দগ্ধ মনিরা হচ্ছে আসিফের স্ত্রী।

তাদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান জানান, রাতে টিনশেড বাসায় ঘুমিয়ে ছিলেন পরিবারটির সাত সদস্য। ভোরের দিকে টিনশেড বাসাটিতে বিকট বিস্ফোরণ হয়। এতে ওই সাতজন দগ্ধ হন। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাসায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।

চিকিৎসকরা জানান, সাতজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরে জানানো হবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, রাজধানীর আগারগাঁওয়ের ঘটনায় ফিরোজুল আলম নামে একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, এই ঘটনায় ছয়জন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ

এনসিপি নেতাকে হত্যাচেষ্টার জট খুলছে, মূলহোতা তনিমা তন্বি গ্রেপ্তার

ঢাকা শহর নিরাপদ রাখতে দিনরাত কাজ করছে পুলিশ : ডিএমপির অতিরিক্ত কমিশনার

একটা ফোনের অপেক্ষায় ছিলাম ৪টা বছর: আসিফ

একটা ফোনের অপেক্ষায় ছিলাম ৪টা বছর: আসিফ

পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ

ঢাবির হলে ‘পচা খাবার’, ক্যান্টিনে তালা

ঢাবির হলে ‘পচা খাবার’, ক্যান্টিনে তালা

তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আর নেই

একনেকে ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

নিখোঁজ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর খোঁজ মিললো নারায়ণগঞ্জে