রবিবার , ৩০ অক্টোবর ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা : আ.লীগ নেতা হান্নান গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩০, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা : আ.লীগ নেতা হান্নান গ্রেপ্তার

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শিরিন খান ও তার মেয়ে। তাদের অভিযোগ, নিজেদের বাড়িতে তাদের ঢুকতে দিচ্ছে না স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান সরকার।

আত্মহত্যার চেষ্টার পর শনিবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী শিরিন খান। ওই মামলায় আজ আ.লীগ নেতা হান্নান সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৩০ অক্টোবর) বিকেলে আসামি হান্নান সরকার এবং তার সহযোগী আয়েশ আলীকে গ্রেপ্তার করা হয়।

শেখ বিল্লাল হোসেন বলেন, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি খুবই অমানবিক। অভিযুক্ত দুই আসামিকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সোনারগাঁ উপজেলার বরফা এলাকার বাসিন্দা শিরিন খান আট বছর আগে ওই এলাকায় জমি কিনে বাড়ি করেছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে ওই বাড়ি ছাড়তে জোরপূর্বক চাপ দিয়ে আসছিলেন। হান্নান তার নামে মিথ্যা অভিযোগে মামলা করে নানা ধরনের হুমকি-ধামকিও দিয়েছেন। এমনকি দুই মাস ধরে তাকে নিজের বাড়িতে যেতে দিচ্ছিলেন না হান্নান। ভুক্তভোগী নারী উপায় না পেয়ে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের ও তার মেয়ের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জাতীয়করণের দাবিতে আজও শাহবাগে বসেছেন ইবতেদায়ি শিক্ষকেরা

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে : জ্বালানি উপদেষ্টা

পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদককে সহায়তা দেবে ব্রিটিশ হাইকমিশন

নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেষ্টা, ৪ জনের মৃত্যুদণ্ড

জামায়াতের নিবন্ধন বাতিলের শুনানি পেছালো

জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অর্থহীন: সুপ্রদীপ চাকমা

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই চট্টগ্রাম প্লাবিত, জনদুর্ভোগ চরমে

এক পণ্য নিয়ে কৃষি বিভাগে তিন রকমের রিপোর্ট : ভোক্তার ডিজি

টেলিযোগাযোগ ও ইন্টারনেটে কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

ঈদের ছুটি ২দিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির