Tuesday , 14 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কেরানীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদক
Newsdesk
July 14, 2026 8:39 pm

অপরাধচিত্র প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসায় আছিয়া আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মিম একটি বেসরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। পাশাপাশি নিজেও একটি কলেজের প্রভাষক।

১৪ জুলাই মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মিমের বাবার নাম মৃত মনিরুজ্জামান। তার বাবা-মা থাকেন হাসনাবাদ। তিনি সিদ্ধেশ্বরী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি হাসনাবাদ কামুচাঁন শাহ্‌ স্কুল অ্যান্ড কলেজের লেকচারার (প্রভাষক) হিসেবে কর্মরত ছিলেন। মাত্র এক মাস আগে পেশায় রিকশা গ্যারেজের মালিক ইমামুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

হাসপাতালে মিমের স্বামী ইমামুল ইসলাম জানান, তারা একই বাড়ির তৃতীয় তলায় থাকেন। দ্বিতীয় তলায় থাকে মিমের বাবা মা। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে একটু আধটু ঝগড়া হতো। আজও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তাদের একটি নতুন বাড়ি নির্মাণ কাজ চলছে। দুপুরে সেই বাড়ির কাজের তদারকি করতে যান ইমামুল। বিকেলে বাসায় ফিরে শাশুড়ির কাছে তিনি জানতে চান, মিম খাবার খেয়েছে কি না। এরপর তিনি বাসার দ্বিতীয় তলায় ঘুমাতে যান। ঘুম থেকে উঠে মিমকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে বাসার তৃতীয় তলার একটি কক্ষ আটকানো দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির

খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল ছাড়া অ্যানেসথেশিয়া নয়, নির্দেশনা জারি

তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মোদি

বিএনপি আন্দোলনের আড়ালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে

গণঅভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি: জলবায়ু উপদেষ্টা

ঈদে লক্কর-ঝক্কর বাস চলবে না: হাইওয়ে পুলিশ

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও স্ত্রীর মৃত্যু

চালকরা ৮ ঘণ্টার জায়গায় ১৪ ঘণ্টা গাড়ি চালানোয় দুর্ঘটনা বাড়ছে: বিআরটিএ চেয়ারম্যান

Share via
Copy link