মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডাকসুর সাবেক একমাত্র নারী ভিপি মাহফুজা খানম আর নেই

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১২, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একমাত্র নারী ভিপি মাহফুজা খানম ৮০ বছর বয়সে মারা গেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে অসুস্থ হলে তাকে ইন্দিরা রোডের বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়।

মাহফুজা খানম ঢাকার স্বামী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে থাকতেন। ব্যারিস্টার শফিক আহমেদের চেম্বার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাহফুজা-শফিক দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ও মেয়ে পেশায় চিকিৎসক। ছোট ছেলে মাহবুব শফিক একজন আইনজীবী।

মাহফুজা খানম ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ভিপি হয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করা মাহফুজা খানম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিমান বিধ্বস্ত : কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

দুর্নীতির অভিযোগ : স্ত্রীসহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সাবেক দুই প্রধান বিচারপতি বিচারবিভাগকে ধ্বংস করে গিয়েছেন: অ্যাটর্নি জেনারেল

দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত

যারা খালে ময়লা ফেলে, তাদের মস্তিষ্কে ময়লা আছে: মেয়র আতিক

সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী

শেরপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে

ভোটের দিনসহ ৪৮ ঘণ্টার হরতাল ডাকল বিএনপি

প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী