Monday , 17 March 2025 |
শিরোনাম:

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা সন্ত্রাস বিরোধী সামারি ডাকাতি সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২ জন

বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার।

ঠাকুরগাঁও সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের বিদায়, নবাগত রাশেদুজ্জামানকে বরণ

আখের আবাদ বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিএসএফআইসি চেয়ারম্যান

রাজশাহী আদালত প্রাঙ্গণে নবীন আইনজীবীর ওপর হামলা, বহিরাগত সন্ত্রাসী গ্রেপ্তার ও বার এসোসিয়েশনের তীব্র নিন্দা

ফুলপুরে শিক্ষকের গোপনাঙ্গের ছবি ফেসবুকে, পদত্যাগ দাবিতে স্কুল শাটডাউন —–

নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেফতারের দাবি

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
Newsdesk
March 17, 2025 2:05 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম (সাবেক জিএমপি কমিশনার) ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য প্রকাশ করা হয়। গতকাল ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপেক্ষিতে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

সেহেতু, ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত (সাবেক সিলেট জেলা পুলিশ সুপার) আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেহেতু, পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাপ্য হবেন এই দুই কর্মকর্তা।

এর আগে, গত ১১ মার্চ গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় সরকারি চাকরি থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ, বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক স্ক্যামারদের নতুন ঠিকানা বাংলাদেশ!

নিরাপত্তাহীনতায় লক্ষীবাজার সিটি করপোরেশন মার্কেটের ব্যবসায়ীরা

গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের মূল সৌন্দর্য: রাষ্ট্রপতি

সারাদেশের মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের

টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: ফ্লাইট নামছে চট্টগ্রাম, সিলেট ও কলকাতায়

টেকনাফে বিজিবি টহল দলের ওপর দুর্বৃত্তদের হামলা, যৌথ অভিযানে আটক ৩

নকশা না মানা ঢাকার ৩৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান

আওয়ামী লীগের ইন্ধনে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে : ডিএমপি