Saturday , 19 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

যশোরের ৮ সেতুর নকশায় ত্রুটি, অতিরিক্ত ব্যয়ের ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
September 19, 2026 1:23 pm

নিজস্ব প্রতিবেদক :

যশোরের সদর, মনিরামপুর ও শার্শা উপজেলায় নির্মাণাধীন আটটি সেতুর নকশায় ত্রুটির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছে ব্যাখ্যা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে নকশা সংশোধন করে সেতুগুলো নির্মাণে অতিরিক্ত কত টাকা ব্যয় হবে, তার হিসাবও চেয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে এলজিইডি ভবনের মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রকৌশলীদের কাছে এ ব্যাখ্যা চান তিনি।

সম্প্রতি একটি জাতীয় পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, যশোরের তিন উপজেলায় চারটি নদ-নদীর ওপর নির্মাণাধীন আটটি সেতুর উচ্চতা নির্ধারিত মাপের চেয়ে কম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গেজেট অনুযায়ী, নদীর পানির সর্বোচ্চ স্তর থেকে সেতুর গার্ডারের ব্যবধান কমপক্ষে ১৫ ফুট হওয়ার কথা। কিন্তু নির্মাণাধীন এসব সেতুর ক্ষেত্রে কোথাও এই ব্যবধান ৬ ফুট, কোথাও ৮ ফুট।

২০১৮-১৯ সালে সেতুগুলোর নির্মাণকাজ শুরু করে এলজিইডি। আটটি সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৪১ কোটি ৭১ লাখ টাকা। নকশা ত্রুটির বিষয়টি সামনে আসার পর এবং আদালতের নির্দেশে দুই বছরের বেশি সময় ধরে সেতুগুলোর নির্মাণকাজ বন্ধ রয়েছে।

সভায় রেফারেন্সে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান জানতে চান, ত্রুটিপূর্ণ নকশা সংশোধন করে কাজ শেষ করতে অতিরিক্ত কত টাকা প্রয়োজন হবে।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, নকশা সংশোধনের কাজ চলছে। হিসাব শেষ হলে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ জানা যাবে।

মন্ত্রী নকশা প্রণয়নকারী প্রকৌশলীদের তালিকা চেয়ে তা জানানোর নির্দেশ দেন। একইসঙ্গে মূল প্রকল্পের ব্যয় এবং নকশা সংশোধনের সম্ভাব্য অতিরিক্ত ব্যয়ের হিসাব জানাতেও বলেন।

এ সময় মন্ত্রী বলেন, “নকশার ভুলের কারণে যে টাকা ব্যয় হবে এই টাকা কে দেবে?”

এজন্য প্রকৌশলীদের জবাবদিহির আওতায় আনার কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “আপনাদের ভুলের কারণে গরীব দেশের মানুষের টাকা যেন নষ্ট না হয়।”

সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

সভায় ৫০৩ উপজেলার প্রকৌশলী, ৬৪ জেলার নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

একসঙ্গে সব দুর্বল ব্যাংক ঠিক করা সম্ভব নয়: গভর্নর

বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতার ইইডির ঢাকা মেট্রো জোনে পদায়নে তোলপাড়

আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ড: হাসিনা-মইনসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ

শরীয়তপুরে প্রেসক্লাবের সীমানাপ্রাচীর ভাঙার প্রতিবাদ, হামলায় হাত ভাঙল সাংবাদিকের

প্রতিবন্ধীদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

বেনজীরকে আবারো ডেকেছে দুদক