Wednesday , 28 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সরকারি চার হাসপাতালের সামনে থেকে ৪১ দালাল গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
February 28, 2024 8:16 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সরকারি চার হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের ৪১ সদস্যকে গ্রেপ্তার করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

হাসপাতাল চারটি হলো- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং ঢাকা শিশু হাসপাতাল।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়। র‍্যাব-২ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সম্পর্কে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, শেরেবাংলা নগর এলাকায় সরকারি চার হাসপাতালের সামনে র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চক্রের ৪১ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আমরা আজ আকস্মিকভাবে হাসপাতালগুলোর সামনে অভিযান পরিচালনা করি। এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১৮ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে ১৫ জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে চারজন এবং ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব হাসপাতালে আসা রোগীদের অনেকটা জিম্মি করেই দালাল চক্রের সদস্যরা অর্থ হাতিয়ে নেয়। তারা সক্রিয় দালাল চক্রের সদস্য। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে র‍্যাব-২ এর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মাদক উদ্ধার নিয়ে বিতর্ক: এজাহার, সিসিটিভি ও সাক্ষ্যে অসঙ্গতির অভিযোগ

মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ভূয়া পরিচয় দিয়ে অভিনব প্রতারণা

গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছিনতাইকারী চক্রের কবলে পড়ে খুন হন কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা: র‌্যাব

আন্দোলনে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা

ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে বিএনপি : তারেক রহমান

মানুষের ওপর বোঝা চাপানোর বাজেট: ফখরুল

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান, নিহতের সংখ্যা বেড়ে ৫

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২, আহত ৩

শাবির ভিসি অপসারণে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতিকে জানাবেন শিক্ষামন্ত্রী

শাবির ভিসি অপসারণে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতিকে জানাবেন শিক্ষামন্ত্রী