Tuesday , 28 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পাঁচ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুল্যান্স ধর্মঘটের ডাক

প্রতিবেদক
Newsdesk
July 28, 2026 11:58 pm

অপরাধচিত্র প্রতিবেদক: পাঁচ দফা দাবিতে ২৯ জুলাই বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতি’। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
২৮ ‍জুলাই মঙ্গলবার সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক বাদল মাদবর এক যৌথ বিজ্ঞপ্তিতে এবং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক বাদল মাদবর (সরদার) বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে দেশের কোথাও কোনো বেসরকারি অ্যাম্বুল্যান্স চলবে না। দীর্ঘদিন ধরে আমরা আমাদের ন্যায্য দাবিগুলো জানিয়ে আসছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমাদের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলমান থাকবে।
অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতির ৫ দফা দাবিগুলো হলো:

১. অ্যাম্বুল্যান্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা দ্রুত বাস্তবায়ন করা।
২. দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুল্যান্সের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা।
৩. হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুল্যান্সের কাছ থেকে টোল আদায় বন্ধ করা (টোল ফ্রি বাস্তবায়ন)।
৪. লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুল্যান্সের ওপর থেকে সব ধরনের টোল সম্পূর্ণ মওকুফ করা।
৫. রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সে ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহের নিরবচ্ছিন্ন ব্যবস্থা করা।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্যখাতে স্থবিরতা নিরসনে ডা. রোবেদের অপসারণসহ ৭ দাবি ড্যাবের

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের নির্দেশনা দেয়া হয়েছে: তাজুল ইসলাম

বিশ্বকাপে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল ভারত

বিশ্বকাপে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল ভারত

যশোরে প্রকাশ্যে যুবদল কর্মীকে কুপিয়ে খুন

মাদক মামলায় খালাস পেলেন আজিজ মোহাম্মদ, ২ কেয়ারটেকারের কারাদণ্ড

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে নির্বাচন কমিশন প্রস্তুত: সিইসি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিডি মুন্সী মো. হাচানুজ্জামান ৬ কোটি টাকার বিলে ঘুষ নেন দুই কোটি টাকা!

ফ্যাসিবাদের পথে চললে শক্ত লড়াই হবে : নাসীরুদ্দীন পাটোয়ারী

১৪৪ ধারা জারির মধ্যেই হবিগঞ্জে যাচ্ছেন নাহিদ-আখতার-হাসনাত-সারজিসরাও

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি

Share via
Copy link