বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথম জামাত সকাল ৭টায়

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৮, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।
প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।

এ ছাড়া বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে মুসল্লিদের উপস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, কলেজছাত্রী নিহত

ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার ১৮টি ওয়ার্ড

২২ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রী-সন্তানসহ সাবেক ৫ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: মঈন খান

অন্তর্বর্তী সরকারের বিবৃতি : ধানমন্ডির ৩২ নম্বরে ভাংচুর অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত

ড্রেনেজ ব্যবস্থা এবং মাদকমুক্ত পুরান ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি হাজী মিলনের

সরকারি খরচায় ১৩ লাখ ৩ হাজার জনকে আইনি সহায়তা

হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

বাংলাদেশে অবৈধ বিদেশিদের থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা