Sunday , 18 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিএনপির আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

প্রতিবেদক
Newsdesk
January 18, 2026 8:57 pm

নিজস্ব প্রতিবেদক : 

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের আবেদন করা হয়েছিল। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক এ আবেদন করেন। তবে আপিল শুনানি শেষে মিন্টুর প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিএনপির এ নেতার মনোনয়নপত্র বৈধ করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখা হয়েছে ইসির আপিল শুনানিতে।

ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের অভিযোগ ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তথ্যে মিন্টু ২০২৫ সালের ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরিত্যাগের কথা উল্লেখ করেছেন। কিন্তু এরপর ১৫ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে দেশে ফেরেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করা হয়েছিল।

তবে ফখরুদ্দিন মানিকের আবেদন নামঞ্জুর করা হয়। ফলে ত্রয়োদশ নির্বাচনে লড়াই করতে আবদুল আউয়াল মিন্টুর আর কোনো বাধা নেই।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ