Tuesday , 22 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জাতিসংঘের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
September 22, 2026 8:09 pm

ডেস্ক রিপোর্ট : 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল ৯টায় নিউইয়র্কের স্থানীয় সময় সকালে তিনি অধিবেশনে যোগ দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটিই তার প্রথম অংশগ্রহণ।

জাতিসংঘের সাধারণ অধিবেশন কক্ষে ইংরেজি বর্ণমালায় আদ্যাক্ষর দিয়ে আসন বন্টনে বাংলাদেশের আসন ছিলো সামনের সারিতে। অধিবেশন কক্ষে প্রবেশ করে অধিবেশনের সভাপতির প্রতি সন্মান জানিয়ে নিজের আসনে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তার পাশে বসেন পররাষ্ট্র প্রতি মন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং পেছনের আসনে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মাহদী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এদের মধ্যে আছেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমান মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রমূখ।

এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে এ প্রাতরাশের আয়োজন করা হয়। নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব এই প্রাতরাশের আয়োজন করেন।

সফর সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন।

জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বাইক আরোহী দম্পতি নিহত

প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিলের পূর্ণাঙ্গ শুনানি ২ মার্চ

কুমিল্লায় আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকান

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যার পানি নামলেও ফুরাচ্ছে না দুর্ভোগ, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

৬৫৩১ জন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল

নারীদের মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

২০২৩ সালে নিহত ৯৯ সাংবাদিকের মধ্যে ৭৭ জনই গাজা যুদ্ধে মারা গেছেন : সিপিজে

জয়ের বিরুদ্ধে দুদকের মামলা