Monday , 21 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজনৈতিক বিবেচনায় দেয়া সারের লাইসেন্স বাতিল হবে: কৃষি উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
July 21, 2025 6:58 pm

নিজস্ব প্রতিবেদক :

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক বিবেচনায় দেয়া সারের লাইসেন্স বাতিল করা হবে। বিগত সময়ে একটি অসাধু সিন্ডিকেট কৃষিখাতকে গ্রাস করেছিল। যারা এ খাতে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ সোমবার (২১ জুলাই) কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে সার ক্রয়ের সকল প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গত মৌসুমে লক্ষ্য মাত্রার চেয়ে ১৫ লাখ মেট্রিক টন অধিক ধান উৎপাদন হয়েছে। দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, এ বছর দেশে শাক সবজি, পিঁয়াজ ও আলু উৎপাদন ভালো হয়েছে। আলু অধিক মাত্রায় উৎপাদন হওয়ায় কৃষকরা আলুর দাম পাচ্ছে না। সে কারণে সরকার ওএমএস কার্যক্রমে আলু অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

কৃষি উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে দেশের পাঁচটি জেলায় ফসলের উৎপাদনের ব্যাপক ক্ষতি হয়েছিল। সারের মূল্য পরিশোধ করতে সরকারকে হিমশিম খেতে হয়েছে। তবে সে সংকট সরকার কাটিয়ে উঠেছে। আগামী নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুদ আছে।

তিনি আরও বলেন, সাশ্রয়ী মূল্যে সার আমদানির জন্য সরকার চেষ্টা করছে। সম্প্রতি মালয়েশিয়ার সাথে সার ক্রয়ের বিষয়ে চুক্তি হয়েছে। আপাতত সারের কোনো ঘাটতি নেই বলে তিনি জানান।

উপদেষ্টা আরও বলেন, সাম্প্রতিক বন্যায় কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, নোয়াখালী, ফেনীসহ ক্ষতিগ্রস্ত এলাকায় শাকসবজির বীজ প্রদান করা হচ্ছে। এ বিষয়ে সরকারের ব্যাপক প্রস্তৃতি রয়েছে।

কৃষি মন্ত্রণালয় থেকে গত অর্থবছরে প্রায় ৩৩ লাখ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে বলেও জানান কৃষি উপদেষ্টা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

২০৩০ সালের মধ্যে ১.৬১ কোটি পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার

সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

শীর্ষ অপরাধীদের বিচার এক বছরের মধ্যে : চিফ প্রসিকিউটর

নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে: আসিফ মাহমুদ

মাত্র ৪২ মিনিট মাঠে থেকে ১০১ মিলিয়ন ইউরো আয় করেছেন নেইমার

শাহ আমানত বিমানবন্দরে সোনার বারসহ স্বাস্থ্য কর্মকর্তা আটক

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে গ্রেপ্তারের গুঞ্জন