Tuesday , 4 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
Newsdesk
February 4, 2025 7:48 pm

নিজস্ব প্রতিবেদক :

অর্থ আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক মামলাটি করেছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ নগদের বিরুদ্ধে এ মামলা করেছে।

জানা গেছে, মামলায় ২৪ জনের নাম রয়েছে। যাদের মধ্যে ৯ জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নগদে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম আছে, এমন অভিযোগের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে ৬০০ কোটি টাকার ই-মানি তৈরি করা।

এ ছাড়া ৪১টি পরিবেশক হিসাব থেকে অননুমোদিতভাবে সরকারি ভাতার এক হাজার ৭১১ কোটি টাকা তুলে নেওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এসব অনিয়মের ঘটনা উদঘাটনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নিয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গুমের সঙ্গে র‍্যাব ২৫, পুলিশ ২৩ শতাংশ জড়িত: কমিশনের প্রতিবেদন

চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানে আরও স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে

থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রুতই অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা: প্রেস সচিব

জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের

নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু গ্রেফতার

আন্দোলনে শহীদদের স্মরণে সভা ১৪ সেপ্টেম্বর, ব্যয় ৫ কোটি টাকা

ব্যক্তি মালিকানাধীন বাস থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকা চাঁদা আদায় : টিআইবির গবেষণা

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

কক্সবাজারে বৈঠক থেকে গ্রেপ্তার ১৫ ইউপি সদস্য কারাগারে