Friday , 8 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পর্যটন কেন্দ্রে বন্ধুদের আটকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রতিবেদক
Newsdesk
November 8, 2024 9:33 pm


চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে একটি বিনোদন কেন্দ্রে বেড়াতে আসা এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মিরসরাই উপজেলার পর্যটন কেন্দ্র মহামায়া ইকোপার্কে এ ঘটনা ঘটে। পরে অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার সকালে এক যুবককে আটক করে।

আটক যুবকের নাম রিয়াজ উদ্দিন (২৮)। তিনি ওই পর্যটন কেন্দ্র সংলগ্ন দুর্গাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও ফেনী সদর থেকে মহামায়া লেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান ওই তরুণী । এ সময় এলাকায় কয়েক জন বখাটে বন্ধুদের আটকে রেখে ওই তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পর্যটন কেন্দ্রের নিরাপত্তা কর্মীরা পুলিশকে খবর দিলে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান, ঘটনার দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সটকে পালিয়ে যায়। পরে সকালে একজনকে আটক করা হয়েছে। এসময় দুর্বৃত্তদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

খুলনায় প্রতিপক্ষের গুলিতে ‘সন্ত্রাসী’ বিহারি রানা নিহত

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

আরাকান আর্মিরর হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি

জনগণকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না: তারেক রহমান

রাঙ্গামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন পার্বত্য উপদেষ্টার

নেত্রকোণায় কালোবাজারে বিক্রয় করে দেয়া টিসিবি’র চাল জব্দ

বিএনপির সময় মামলা নেওয়া হতোনা আর এখন বিচার হয়না । রানা দাশ গুপ্তা

বিএনপির সময় মামলা নেওয়া হতোনা আর এখন বিচার হয়না । রানা দাশ গুপ্তা

নতুন রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স দেওয়া বন্ধ: প্রবাসী কল্যাণ মন্ত্রী