Monday , 27 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সরকার চায় না চিকিৎসার জন্য কেউ বিদেশে যাক : সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 27, 2026 6:45 pm

নিজস্ব প্রতিবেদক :

বর্তমান সরকার কোনো মানুষকে চিকিৎসার বাইরে রাখবে না বলে মন্তব্য করে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়কমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার চায় না মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যাক।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটে বিশ্ব মাথা ও ঘাড় ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে এভিটি ক্যান্সার কেন্দ্র এবং ক্যান্সার রোগী ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার কোনো মানুষকে চিকিৎসার বাইরে রাখবে না। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকার বদ্ধ পরিকর। সরকার চায় না মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যাক।

এসময় এ জেড এম জাহিদ হোসেন বলেন, মূক ও বধিরদের চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। সে বিয়ে ব্যাপক প্রচারণা চালানো উচিত, যাতে করে চিকিৎসা নিয়ে মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

এ বিষয়ে তিনি আরও বলেন, ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি প্রোগ্রামকে সমৃদ্ধ করতে অডিও ভার্বাল থেরাপির কোর্স দাঁড় করিয়ে দক্ষজনবল তৈরি করে দেশের আরও অনেক হাসপাতালে চালু করা যাবে। কাজেই সে উদ্যোগ জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটকে নিতে হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু, কঠোর অবস্থানে প্রশাসন

বাঙ্গরায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ১৬ দফা ঘোষণা

ডিএনএ টেস্টের আগে আনার কন্যাকে হত্যা হুমকি

চুয়েট থেকে ছাত্রলীগের সাবেক ১৯ নেতাকে বহিষ্কার

আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

সাভারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

Share via
Copy link