Wednesday , 2 July 2025 |
শিরোনাম:

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে মতবিনিময় সভা, উন্নয়নের আশ্বাস

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ রিয়া: ১১ মাস পর পুলিশের মামলা

প্রতিবেদক
Newsdesk
July 2, 2025 2:30 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

কোটা সংস্কার আন্দোলনের সময় নারায়ণগঞ্জে বাড়ির ছাদে খেলার সময় গুলিতে নিহত ছয় বছরের শিশু রিয়া গোপের মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা করেছে পুলিশ। ঘটনার প্রায় ১১ মাস পর বুধবার (২ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবু রায়হান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এতে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ।

নিহত রিয়া গোপ নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকার বাসিন্দা দীপক কুমার গোপের একমাত্র সন্তান। দীপক স্থানীয় একটি রড-সিমেন্ট বিক্রির দোকানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

কী ঘটেছিল সেদিন: 

গত বছরের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে মণ্ডলপাড়া থেকে দুই নম্বর গেট এলাকায় মিছিল বের করেন সাধারণ ছাত্রছাত্রীরা। বিকাল চারটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মিছিলে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।

উভয় পক্ষের সংঘর্ষ চলাকালে নয়ামাটি এলাকার একটি চারতলা বাড়ির ছাদে খেলছিল রিয়া। ওই সময় ছাদে থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে।

পরিবারের সদস্যরা প্রথমে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ২৪ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় রিয়া মারা যায়।

শিশুটির বাবা দীপক কুমার গোপ ঘটনার সময় জানিয়েছিলেন, গোলাগুলির শব্দে মেয়েকে ছাদ থেকে নামাতে গিয়ে কোলে নেয়ার মুহূর্তেই রিয়ার মাথায় গুলি লাগে। এরপরও মেয়েকে বাঁচাতে সব চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হয়।

ওসি নাসির আহমদ বলেন, “এই মামলাটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা থাকলেও দীর্ঘ সময়েও তারা করেনি। তাই পুলিশের পক্ষ থেকেই মামলা করা হয়েছে।”

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

প্রভাবশালী পরিচয়ে চাকরির টোপ, নারী পুলিশ সদস্য ও স্বামীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৪

বন্যা মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দালাল ও দুর্নীতিমুক্ত হাসপাতাল গড়ে তোলা হবে: স্বাস্থমন্ত্রী

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের বেআইনি নকশা অনুমোদন, গ্রেপ্তার ৩

পোশাক শিল্প এখন স্থিতিশীল: বিজিএমইএ

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার

আড়াই মাস পর তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা