Saturday , 25 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
July 25, 2026 1:12 pm

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ জুলাই শুক্রবার রাত ৯টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মাজেদ আল খতিব সিরিয়ার নাগরিক হলেও তিনি বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাজেদ আল খতিবের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তার খাবার দিতে আসা ব্যক্তি। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে খাটের ওপর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, তিনি এরই মধ্যে মারা গেছেন।

বাড়ির মালিক কে এম শাহাদাত খান বলেন, মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে আমাদের বাসায় ভাড়া থাকতেন। তিনি খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করতেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মাঝে মাঝে তার পরিবারের সদস্যরাও তার কাছে আসতেন। শুক্রবার তাকে খাবার দিতে গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে বিষয়টি আমাকে জানানো হয়। পরে আমি এসে দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তি দ্বৈত নাগরিক ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং পরিবারও বাংলাদেশে রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। তার ছেলে পটুয়াখালীতে এসেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link