Wednesday , 26 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচালেন পুলিশ সদস্য

প্রতিবেদক
Newsdesk
August 26, 2026 9:04 pm

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ায় আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া এক নারীকে জীবন বাজি রেখে বাঁচিয়েছেন পুলিশ। নদীতে ঝাঁপ দেওয়া ওই নারীকে বাঁচাতে তিনি নিজেও ঝাঁপ দেন এবং সাঁতরে ওই নারীকে বাঁচান। পরে ওই নারীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে পৌর এলাকার শিমরাইল সেতুর কাছে এ ঘটনা ঘটে। অভিমান থেকে ওই নারী আত্মহত্যা করতে চেয়েছিলেন। পুলিশ সদস্য অমিত ঘুরতে বের হয়ে তাকে ঝাঁপ দিতে দেখেন।

কনস্টেবল অমিত হাসানের তাৎক্ষণিক সিদ্ধান্ত, সাহসিকতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে নদীতে ঝাঁপ দিয়ে একজনের জীবন রক্ষার ঘটনায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়েটির পরিবারের সদস্যরাও।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই নারী শিমরাইল কান্দি এলাকার প্রথম সেতু থেকে তিতাস নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে সেখানে এক ব্যাচমেটকে নিয়ে ঘুরতে যাওয়া পুলিশ লাইন্সের কনস্টেবল অমিত হাসান তাৎক্ষণিক সিদ্ধান্তে ঝাঁপ দেন। সাঁতরে তিনি ওই নারীকে উদ্ধার করেন। পরে একটি নৌকার সহায়তায় তাকে নদীর পারে এনে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পুলিশ বক্সে দায়িত্বে থাকা কনস্টেবল মঞ্জুর আলম ফারাবী জানান, এক নারী সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর কনস্টেবল অমিত হাসান সঙ্গে সঙ্গে পানিতে লাফিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক নাছির উদ্দিন হাসপাতালে ছুটে যান। তিনি ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান এবং তার চিকিৎসার খোঁজ নেন।

ওই নারীর মা জানান, প্রায় ছয় মাস আগে সদর উপজেলার রাধিকা-জগতসার গ্রামে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে সে নারায়ণগঞ্জে থাকতেন। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায় তিন মাস আগে তিনি বাবার বাড়িতে চলে আসেন।

ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন বলেন, আত্মহত্যার উদ্দেশ্যে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আমাদের এক পুলিশ সদস্য পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। রাত ১২টায় তাকে তার মা ও বোনের জিম্মায় তাকে দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামীকাল

দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো পুলিশের ১৬ কর্মকর্তাকে

পচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না : সোহেল তাজ

মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত

বগুড়ায় সারজিস আলমের সভাস্থলে ককটেল হামলা

ইভিএম কেনায় অনিয়মের অভিযোগ, ইসিতে দুদকের অভিযান

তরুণ দল নিয়েই পাকিস্থানকে হারিয়ে এশিয়ার কাপ জিতল শ্রীলংকা

তরুণ দল নিয়েই পাকিস্থানকে হারিয়ে এশিয়ার কাপ জিতল শ্রীলংকা

ঢাকা দক্ষিন সিটি জামায়াত প্রার্থী করছে সাদিক কায়েমকে, এনসিপির আসিফ মাহমুদ কী করবেন।

ডুসাটের ৪ দফা দাবিপত্রে স্বাক্ষর করলেন এমপি শাহজাহান চৌধুরী: অনশন ভাঙলেন কলেজছাত্র সাইফ।

দ্রুত সময়ে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আসবে: শ্রম উপদেষ্টা

Share via
Copy link