রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘পরিণতি হাদির মতো হবে’বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে উড়ো চিঠিতে হুমকি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৪, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ

কক্সবাজার ব্যুরো:

উড়ো চিঠি পাঠিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের (উখিয়া – টেকনাফ) বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে চিঠিটি পেয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক এই সংসদ সদস্য, খামে চিঠির সাথে একটি সাদা কাপড়ের টুকরোও পাঠানো হয়েছে।চিঠিতে তারিখ ২৩-১২-২৫ ও প্রেরক কথিত ‘ব্যাটালিয়ন-৭১’ এর কক্সবাজারের আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলম দাবি করে লেখা হয়, জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন।

অন্যথায় পরিনতি শরীফ ওসমান হাদীর মত হবে’ জানিয়ে চিঠিতে বলা হয়, আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘন্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারীতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম। এঘটনা তাৎক্ষণিক অবগত হয়ে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ফোন দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান।

শাহজাহান চৌধুরী বলেন, দলের প্রধান তারেক রহমান খোঁজ নিয়েছেন, তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি বাকিটা আল্লাহ সহায়।উড়ো চিঠি প্রসঙ্গে আইনি ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে রবিবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনি এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব:)। সভা চলাকালীন হুমকি প্রদানের বিষয়টি উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী তুলে ধরলে নির্বাচন কমিশনার তা খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানান, সাধারণ ডায়েরিটা গ্রহণ করা হয়েছে, নিরাপত্তার বিষয় গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গুমের সঙ্গে র‍্যাব ২৫, পুলিশ ২৩ শতাংশ জড়িত: কমিশনের প্রতিবেদন

পদত্যাগ করছেন না ড. ইউনূস

ট্রাম্প-হ্যারিসের অসম্ভবরকম হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে

বর্ণচোরা বিএনপির নেতৃত্বে জঙ্গিবাদী শক্তি ঐক্যবদ্ধ: কাদের

সুনামগঞ্জে গিয়ে বন্যায় আটকা ঢাবির ২১ শিক্ষার্থী, উদ্ধারের আরজি

সুনামগঞ্জে গিয়ে বন্যায় আটকা ঢাবির ২১ শিক্ষার্থী, উদ্ধারের আরজি

ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিল হচ্ছে না, তিন অনুষদকে একীভূত করার চিন্তা

ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিল হচ্ছে না, তিন অনুষদকে একীভূত করার চিন্তা

আয়ানের মৃত্যু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট আইওয়াশ : হাইকোর্ট

বরিশালে বিএনপির সমাবেশ চলছে, মঞ্চে কেন্দ্রীয় নেতারা

জন্মাষ্টমী উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

মাগুরার শিশু ধর্ষণের বিচার সাত দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা