মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মর্টারশেল, বিএসএফ’র দুঃখ প্রকাশ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মর্টারশেল পড়ার ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার জীবননগর বেনীপুর ডিসপোর্ট মাঠে উভয় দেশের সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত ভারতীয় মর্টারশেল পাওয়া যায়। এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুঃখ প্রকাশ করে। তবে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলে অসম্মতি জানায় বিএসএফ।

বৈঠকে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদের নেতৃত্বে বাংলাদেশ পক্ষে ২০ জন আর বিএসএফের ৩৫ থেকে ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ পরবর্তীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে পারস্পরিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ মাদক এবং চোরাচালান বন্ধ একে অপরকে সহযোগিতার বিষয়ে অঙ্গীকার করা হয়।

ওই ঘটনায় গত (শনিবার) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত ভারতীয় মর্টারশেল পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শনের পর মোবাইল ফোনে বিএসএফকে বিষয়টি জানানো হয়। প্রথমে বিএসএফ বিষয়টি অস্বীকার করে। পরে মর্টার সেলের তথ্য–উপাত্ত ও ভিডিও পাঠানো হয়। তখন বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, কয়েক দিন আগে ভারতের অভ্যন্তরে একটি গ্রামে মর্টারশেলের আলোয় আলোকিত করা হয়। এর মধ্যে একটি মর্টারশেল দেশটির এক কৃষকের উঠানে পড়লে আতঙ্কের সৃষ্টি হয় যা ভারতীয় মিডিয়ায় প্রকাশ হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন

সভা-সমাবেশের বিষয়ে ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে মন্ত্রণালয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের শুল্কে ঘনিষ্ঠ হচ্ছে ভারত-রাশিয়া, দিল্লি আসছেন পুতিন

মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ

স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক শেখ জামাল গ্রেপ্তার

নাইকো মামলা: সাক্ষ্য দিতে কেরানীগঞ্জে কানাডিয়ান দুই পুলিশ

নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল

ইসরাইল সফর করেছেন কিন্ত মোসাদের সদস্য নন!

ইসরাইল সফর করেছেন কিন্ত মোসাদের সদস্য নন!

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা গ্রহণ করা হবে: গণশিক্ষা উপদেষ্টা