Thursday , 24 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক শেখ জামাল গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
October 24, 2024 9:16 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শেখ জামালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা যায়, শেখ জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের পক্ষে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি।

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় সাবেক ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ

শেখ জামাল দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন। এ ছাড়া তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলেল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল করা হয়। সে মিছিলেও অংশ নেন শেখ জামাল।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫০ কোটি টাকা আত্মসাৎ: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর গ্রেফতার

নির্বাচন সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ইসি

আ স ম ফিরোজ ফের তিনদিনের রিমান্ডে

বুয়েটে জঙ্গিবাদী গোষ্ঠী তৎপর কি না তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

গণঅভ্যুত্থানের ৬৫ হত্যাসহ ১১৩ মামলার তদন্তে সিআইডি

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালাল মাদক কারবারি, অতঃপর…

স্ত্রীর অনৈতিক কার্যকলাপ : তালাক দেওয়ার দাবি পুলিশ কর্মকর্তার

নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত