Wednesday , 21 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাবেক এমপি শাহজাদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
May 21, 2025 5:30 pm

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুন-অর-রশীদ ১৭ মে এই আদেশ দিলেও আজ বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মজিবুর রহমান টোটন। তিনি জানান, ১৪ মে দশমিনা থানার তদন্তকারী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ আদালতে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবেদন করেন। এতে আদালত শাহজাদাসহ চার আসামির দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ দশমিনা উপজেলার সানকিপুর গ্রামে বিএনপির বেতাগী সানকিপুর ইউনিয়ন শাখার কাউন্সিল হয়। বিকেলে কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা ও অস্ত্রধারী ক্যাডারেরা হামলা চালান। তাঁরা চার-পাঁচটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অনেক নেতা-কর্মীকে আহত করেন। এ ঘটনায় ২০২৫ সালের ১৩ মার্চ শাহজাদাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করে দশমিনা থানায় মামলা করা হয়।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ইন্দোনেশিয়া উপকূলে রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাডুবি, উদ্ধার ৬৯

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ , পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই

একাত্তরে পালিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা, চব্বিশেও: মির্জা ফখরুল

যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন

জাতিসংঘের বিবৃতি নির্বাচন প্রতিহতকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে : তথ্যমন্ত্রী

১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

সাকিব-রাব্বির ব্যাটে প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

সাকিব-রাব্বির ব্যাটে প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

বাংলাদেশে আর যেন কেউ গুম না হয়, জোর তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর