Monday , 21 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কুমিল্লায় যুবকের কোপে মা ও ৮ মাসের ভাতিজি নিহত!

প্রতিবেদক
Newsdesk
September 21, 2026 11:53 am

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে পারিবারিক বসতঘরে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় এক যুবকের মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ সময় হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবি। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ায় মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অভিযুক্ত ইমনের (২৪) মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি। আহত রাবেয়া বেগম ইমনের ভাবি। ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন হাতে দা নিয়ে তার মা পেয়ারা বেগমের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পরে শিশুটিকেও আছড়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইমনকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সর্বশেষ - জেলার খবর