Wednesday , 31 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Newsdesk
January 31, 2024 3:04 pm


জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে চাঞ্চল্যকর স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌশলী নৃপেন্দ্রনাথ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বেদারুল ইসলাম বেদিন, সরোয়ার হোসেন সুমন, মশিউর রহমান এরশাদ, মনোয়ার হোসেন মনছুর, নজরুল ইসলাম, রানা, শাহী, টুটুল, সুজন, রহিম, ডাবলু। তাদের বাড়ি জয়পুরহাটের বিভিন্ন এলাকায়।

মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৮ জুন বিকেলে জয়পুরহাট শহরের প্রামাণিকপাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন বাড়ি থেকে বের হয়ে যান। সেদিন আসামিরা মোয়াজ্জেমকে চিত্রা সিনেমা হল এলাকা থেকে তুলে নিয়ে যান। এরপর ভিটি এলাকায় একটি কবরস্থানের পাশে মোয়াজ্জেমকে আসামিরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে জামালগঞ্জ রোডের একটি আম গাছের নিচে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান। এরপর ঘটনার দিন রাতে হাসপাতালে নেওয়া হলে মোয়াজ্জেম মারা যান।

এ ঘটনায় মোয়াজ্জেমের পিতা বাদী হয়ে পরের দিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা মাহবুব আলম ২০০৩ সালের ২৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ভারতে ভয়ংকর রূপে ফিরেছে করোনা, ৪ দিনেই আক্রান্ত ১৭০০!

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

২৭৬ কেজির টুনা বিক্রি হলো ১৩ লাখ ডলারে

৭ ব্যাংক মানিলন্ডারিংয়ে জড়িত: দুদক সচিব

চোরদের আর নির্বাচিত করবেন না: উপদেষ্টা সাখাওয়াত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণনাশের ভয়ে ক্যাম্পাস ছেড়ে কুরিয়ারে অভিযোগ পাঠালেন নির্যাতনের শিকার শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণনাশের ভয়ে ক্যাম্পাস ছেড়ে কুরিয়ারে অভিযোগ পাঠালেন নির্যাতনের শিকার শিক্ষার্থী

ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঝিনাইদহ সীমান্ত থেকে বিদেশি পিস্তল উদ্ধার

আমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত: শিক্ষামন্ত্রী

আমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত: শিক্ষামন্ত্রী

কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না : ওবায়দুল কাদের