Monday , 17 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা

প্রতিবেদক
Newsdesk
August 17, 2026 9:24 pm

অপরাধচিত্র প্রতিনিধি (চট্টগ্রাম): কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে চট্টগ্রামের চন্দনাইশে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ শাহাদাত নবী। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তবে পুলিশ বলছে, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রাণবিষয়ক সম্পাদক ছিলেন।
১৭ আগস্ট সোমবার ভোর ৪টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এর মধ্যে বাদ জোহর বেলা আড়াইটার দিকে চন্দনাইশ পৌরসভার একটি মসজিদে তিনি বাবার জানাজায় অংশ নেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৬ আগস্ট রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে চন্দনাইশের একটি হাসপাতালে মারা যান শাহাদাত নবীর বাবা নুরুনবী সওদাগর (৮৮)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন মিয়া বলেন, বাবার মৃত্যুর পর শাহাদাত নবী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাতকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।
তাঁর চাচা নুরুল আলম বলেন, পুলিশ পাহারায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেলা দেড়টার দিকে চট্টগ্রামের চন্দনাইশে নিয়ে আসা হয় শাহাদাত নবীকে। বেলা দুইটার দিকে হাতকড়া পরে শাহাদাত জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর বাবাকে দাফন করা হয়। তিনি বলেন, গত বছর ১২ আগস্ট ঢাকার পল্টন এলাকা থেকে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।
ওসি (তদন্ত) লিটন মিয়া বলেন, শাহাদাতের বিরুদ্ধে ধানমন্ডি থানায় তিনটি মামলা রয়েছে। জানাজা শেষে তাঁকে বেলা ৩টা ২০ মিনিটের দিকে পুলিশ পাহারায় আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, ক্রীড়াঙ্গন বড় উদাহরণ: মির্জা ফখরুল

বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বেনজীরের মুক্তির বিষয়ে যা বললো পুলিশ

অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা: টাইমস অব ইন্ডিয়াকে জয়

লক্ষ্মীপুরে এনএসআইয়ের তথ্যে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ইউক্রেনে হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে ঢাকা ছাড়ছেন দুই মন্ত্রী

গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি

সরিয়ে দেওয়া হলো ডিবির রেজাউল করিমকে

পটুয়াখালী পুলিশ লাইন্স থেকে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার